Sporty Magazine official website |

গাইবান্ধায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু

Saturday, April 12, 2014

Share this history on :
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দা গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে স্মৃতি রাণী (১৮) নামে এক কলেজছাত্রী মারা গেছেন। আজ শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্মৃতি রাণী ঘোড়াবান্দা গ্রামের সুজয় চন্দ্র শীলের মেয়ে এবং ফকিরহাট ডিগ্রী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।
পুলিশ ও স্মৃতি রাণীর পারিবারিক সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে স্মৃতি ঘরের ভিতর স্টিলের আলমারিতে কাপড় রাখছিলেন। এ সময় আলমারির ওপর বিদ্যুতের তার ছিড়ে পড়ে। এতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment