যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এদেশে বড় দুর্নীতিবাজ লোকজন বড় গলায় নীতির কথা বলেন। কিন্তু মানুষকে ফাঁকি দেওয়া সহজ নয়। আজ শনিবার চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। নগরের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার এ অনুষ্ঠান আয়োজন করে।
রাস্তায় স্কুলের শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রেখে মন্ত্রী-সাংসদদের সংবর্ধনা নেওয়ার সমালোচনা করে যোগাযোগমন্ত্রী বলেন, স্কুলের বাচ্চাদের যে জনপ্রতিনিধিরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রেখে সংবর্ধনা নেন, তাদের দেশপ্রেম নিয়ে তাঁর সন্দেহ আছে। তিনি বলেন, ‘কেন রোদে পুড়িয়ে বৃষ্টিতে ভিজিয়ে বাচ্চাদের কষ্ট দিতে হবে? কেন সোনার নৌকা নেবেন? এ টাকা গরিবদের দিয়ে দেন।’
চেম্বার থেকে মন্ত্রীকে ক্রেস্ট ও ফুলের তোড়া দেওয়ার জন্যও সমালোচনা করেন ওবায়দুল কাদের। মঞ্চে বসে থাকা তিন সাংসদকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আপানারা এসব কাজে নিরুত্সাহিত করবেন।’ ক্রেস্ট, ফুলের টাকা গরিব মানুষকে দিলে ভালো হত বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর এই সদস্য জানান, আগামী জুনে মূল পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়া হবে। আগামী ২০১৭ সালের মধ্যে এ সেতুর কাজ শেষ হবে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ এম এ লতিফ, চেম্বারের জেষ্ঠ্য সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ প্রমুখ। এ সময় সাংসদ দিদারুল আলম চৌধুরী ও মহিলা সাংসদ ওয়াসিকা আয়েশা খান উপস্থিত ছিলেন।

বিলবোর্ডের জন্য চট্টগ্রামের সৌন্দর্য ক্ষত-বিক্ষত হচ্ছে মন্তব্য করে যোগাযোগমন্ত্রী বলেন, বিলবোর্ডের জন্য চট্টগ্রামের আকাশ দেখি না। সৌন্দর্য ঢেকে গেছে। নদী দেখি না। মেয়র ও স্থানীয় সাংসদদের এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখার আহবান জানান তিনি।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের প্রক্রিয়া চূড়ান্ত হয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিগগিরই ঋণ চুক্তি হবে। আগামী অর্থবছরে চূড়ান্ত হবে। সোনাদিয়ার গভীর সমুদ্রবন্দর নির্মাণের আগে টানেল নির্মাণের কাজ শেষ হবে। তাহলে নদীর এপারে পুরাতন এবং ওপারে ওবায়দুল কাদের বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে সীমান্ত এলাকায় সীমান্ত সড়ক চালু করব আমরা। অচিরেই এ কাজে হাত দেওয়া হচ্ছে। সীমান্ত সড়ক হলে চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ সম্ভব হবে। অনুষ্ঠান শেষে বাণিজ্য মেলায় সেরা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়।

0 comments:
Post a Comment