Sporty Magazine official website |

হাত-পা কেটে দেওয়ার হুমকি শেখ সেলিমের

Sunday, March 2, 2014

Share this history on :
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘এবার আন্দোলনের নামে যারা নাশকতা করবে, তাদের হাত-পা কেটে দেওয়া হবে। এখন আমরা অনেক সুসংগঠিত। আমাদের পতন ঘটনা যাবে না।’‘উপজেলা নির্বাচনের পর আন্দোলন শুরু হবে’—বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় শেখ সেলিম এই মন্তব্য করেন।আজ রোববার রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের কাউন্সিলে বক্তব্য দিচ্ছিলেন শেখ সেলিম।শেখ সেলিম বলেন, ‘জনগণের ম্যানডেট নিয়ে পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছি। পাঁচ বছরই থাকব। আফগানিস্তানে তালেবান তো শক্তিশালী দল। তারা তো নির্বাচনে আসে না। তার পরও কি পাঁচ বছরের আগে নির্বাচন হয়? পাঁচ বছর পরে সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। আর ওই নির্বাচনে খালেদা জিয়াকে আসতেই হবে।’
সাবেক মন্ত্রী শেখ সেলিম খালেদা জিয়াকে উদ্দেশে করে বলেন, ‘এবার নির্বাচনে না এসে তো বিরোধীদলীয় নেত্রীর পদ হারিয়েছেন। আর আগামীবার নির্বাচনে না এলে বিএনপির চেয়ারপারসনের পদও থাকবে না। বিএনপি নামের কোনো সংগঠনের নাম-নিশানাও থাকবে না।’
গোপালগঞ্জের নাম বদলে দিতে খালেদা জিয়ার হুমকির বিষয়ে শেখ সেলিম বলেন, ‘গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম গ্রহণ করায় পাকিস্তানি খালেদার এত ক্ষোভ। বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম যত দিন থাকবে তত দিন গোপালগঞ্জের নামও থাকবে।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন—তিনি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে আসবেন না। উপজেলা নির্বাচনে তো তিনি শেখ হাসিনার অধীনেই এসেছেন। সবাইকে কীভাবে নির্বাচনে আনতে হয়, সেটা শেখ হাসিনার জানা আছে। এরই নাম শেখের বেটি হাসিনা। উপজেলা নির্বাচনের পর খালেদা জিয়া যে আন্দোলন করবেন, তা মোকাবিলার ক্ষমতা আমাদের আছে। মাঠেই তার প্রমাণ দেব।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান খানের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সহিদুল ইসলাম প্রমুখ। কাউন্সিলের উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment