Sporty Magazine official website |

শেয়ারধারী চার পরিচালক পেল সিএসই

Saturday, February 15, 2014

Share this history on :
ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশনের পর প্রথম পরিচালনা পর্ষদে চারজন শেয়ারধারী পরিচালক পেল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত চট্টগ্রামের সিএসই ভবনে ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান ওয়াহিদ ইদ্রিস চারজনকে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচিত শেয়ারধারী চার পরিচালক হলেন মির্জা সালমান ইস্পাহানী (৯২ ভোট), খায়রুল আনাম (৮৬ ভোট), মোহাম্মাদ মহিউদ্দিন (৫৮ ভোট) ও শামসুল ইসলাম (৫৭ ভোট)। সিএসইর জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সানজিদা পারভীন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিএসই সূত্রে জানা যায়, স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশনের পর এটাই প্রথম নির্বাচন। নির্বাচনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী সিএসইর পরিচালনা পর্ষদে ১৩ জন পরিচালক থাকবেন। এর মধ্যে সাতজনই স্বতন্ত্র পরিচালক। বাকি ছয়জনের মধ্যে চারজন থাকবেন শেয়ারধারীদের মধ্য থেকে। এ ছাড়া একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ও একজন প্রধান নির্বাহী কর্মকর্তা থাকবেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment