Sporty Magazine official website |

লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীকে সামলান

Tuesday, February 4, 2014

Share this history on :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছেন। তিনি এই লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীকে সামলাতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) সাংবাদিকদের প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি সেখানে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ব্যক্তিদের অবস্থা পরিদর্শনে যান।
প্রধানমন্ত্রী হুঁশিয়ার করেন, ‘যারা এসব সহিংস ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব কর্মকাণ্ড বরদাশত করা হবে না। হামলার শিকার ব্যক্তিরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে।’
খালেদা জিয়ার নির্দেশেই নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে সহিংস হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘উনার নির্দেশেই এসব হয়েছে।’
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment