Sporty Magazine official website |

নির্বাচনে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি: মজীনা

Tuesday, February 11, 2014

Share this history on :
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন হয়নি। যুক্তরাষ্ট্র আশা করে, একটি নতুন নির্বাচনের জন্য সংলাপ হবে।
আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন মজীনা।
মজীনা খালেদাকে বলেন, সিনেটে বাংলাদেশ বিষয়ে যে শুনানি চলছে তাতে দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল উল্লিখিত বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করবেন।
মজীনা বলেন, কোনো পক্ষের সহিংসতাই গ্রহণযোগ্য নয়—এমন বিষয়ের ওপর গুরুত্ব দেবেন নিশা দেশাই। বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন ও সহিংসতা বন্ধ করার বিষয়টিও উত্থাপন করা হবে। তিনি বলেন, সরকারের উচিত বিরোধী দলকে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেওয়া। আর বিরোধী দলের উচিত সে সুযোগ দায়িত্ব সহকারে ব্যবহার করা।

মজীনা বলেন, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গতানুগতিক ধারায় নেই। তিনি বলেন, জনগণের স্বার্থে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে জনগণের সঙ্গে সম্পৃক্ত কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাচন নিয়ে খালেদা জিয়ার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে মজীনা জানান। এক প্রশ্নের উত্তরে মধ্যবর্তী নির্বাচন প্রশ্নে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সংলাপ ও সমঝোতার ভিত্তিতে মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছেন। এটি একটি ভালো ধারণা।’ যুক্তরাষ্ট্রে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রবেশ নিষিদ্ধে মার্কিন দূতাবাসের সুপারিশ সম্বন্ধে উইকিলিকসের খবর প্রসঙ্গে মজীনা বলেন, এসব ক্লাসিফাইড বিষয় নিয়ে তিনি মন্তব্য করেন না। এগুলো অনেক সময় বিভ্রান্তিকর হয়। বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী বলেন, বিএনপির চেয়ারপারসন বলেছেন, এই তথাকথিত সরকারের ওপর মানুষের আস্থা নেই। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি, এটি ৫ জানুয়ারির নির্বাচনে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ৫ শতাংশ মানুষও ভোট দিতে আসেনি। শমসের মোবিন বলেন, দেশ একটি অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। এর থেকে উত্তরণের উপায় একটি। তা হলো আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দ্রুত সংলাপ শুরু করা। এর মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। এটিই একমাত্র পন্থা। এর আগে রাত সাড়ে আটটার দিকে গুলশানে খালেদা জিয়ার সঙ্গে মজীনার বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ওসমান ফারুক, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment