Sporty Magazine official website |

ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

Friday, February 7, 2014

Share this history on :
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় আহত সুফিয়া খাতুনের (৬৫) মৃত্যু হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত এই বৃদ্ধা মারা যান। বইলর ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান জানান, গত ২৮ জানুয়ারি জমিসংক্রান্ত বিরোধে উপজেলার বৈলর ইউনিয়নের ইব্রাহীম খলিলের বাড়িতে হামলা করে প্রতিপক্ষ আব্দুল মতিন ও তার লোকজন। তারা ইব্রাহীম খলিলকে বেদম প্রহার করলে তার বৃদ্ধ মা সুফিয়া খাতুন ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। তাদের উদ্ধার করতে চাইলে তারা আমাকেও পিটিয়ে আহত করে।
নিহতের বড় ছেলে শফিকুল ইসলাম মাস্টার বলেন, যারা আমার বৃদ্ধ মাকে পিটিয়ে হত্যা করেছে আমি তাদের বিচার চাই। 
 ত্রিশাল থানার এসআই মাজাহারুল ইসলাম জানান, লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে ইব্রাহীম খলিল বাদি হয়ে হত্যা মামলা করেছেন
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment