Sporty Magazine official website |

ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

Friday, February 7, 2014

Share this history on :
     
বগুড়ার আদমদীঘিতে ছুরিকাঘাত করে এক ব্যবসায়ীর মোটরসাইকেল ও টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ইশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই ব্যবসায়ীর নাম গোলাম মোস্তফা (৪৭)। তাঁর বাড়ি উপজেলার ছাতিয়ান গ্রামে। তিনি মাছের ব্যবসা করেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোলাম মোস্তফা জয়পুরহাট জেলার তিলকপুর বাজারে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সান্তাহার-তিলকপুর সড়কের ইশবপুর গ্রামের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত দড়ি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা তাঁকে মারধর ও ছুরিকাঘাত করে জখম করে। পরে তারা তাঁর হাত, পা ও মুখ বেঁধে পুকুরপাড়ে ফেলে রেখে মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment