
বাংলাদেশে প্রযুক্তি উদ্যোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার লক্ষ্য টাইয়ের। দেশে যাত্রা শুরু উপলক্ষে আজ সোমবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি।
সিলিকন ভ্যালির এক দল সফল উদ্যোক্তা ও অভিজ্ঞ পেশাজীবী মিলে ১৯৯২ সালে সংগঠনটির কার্যক্রম শুরু করে। প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার মাধ্যমে উদ্যোক্তাদের পাশে থাকা ও নতুন উদ্যোক্তা তৈরিই সংগঠনটির মূল লক্ষ্য। বর্তমানে ১৭ দেশের ৬০ টি অঞ্চলে টাইয়ের কার্যক্রম চলছে। এর সঙ্গে যুক্ত রয়েছেন ১১ হাজার সদস্য ও দুই হাজার ৫০০ চারটার সদস্য।
টাই ঢাকা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও ডেল বাংলাদেশের প্রধান নির্বাহী সোনিয়া বশির কবির এবং টিআইই ঢাকার সহ-সভাপতি এবং এখনি ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
টাই ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া বশির কবির জানান, ‘টাই ঢাকার একজন সদস্য হিসেবে আজ আমি খুবই আনন্দিত কারণ বাংলাদেশে আমরা সংগঠনটি নিয়ে এগিয়ে যাচ্ছি। টাই বিশ্বের শীর্ষস্থানীয় অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি বিশ্বের ৫ মহাদেশের উদ্যোক্তাদের জন্য কাজ করে। বাংলাদেশও এতে যুক্ত হচ্ছে। সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে টাই ঢাকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0 comments:
Post a Comment