লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরকলাকোপা স্লুইসগেট এলাকায় একটি তালাবদ্ধ পরিত্যক্ত দোকানঘর থেকে রওশন আক্তার (২৪) নামের এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহত রওশন আক্তারের বাড়ি চরপোড়াগাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। বাবার নাম রুহুল আমিন। তিনি স্থানীয় চরনেয়ামত সোয়েটার ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।
রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মানিক বড়ুয়া জানান, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা শ্বাস রোধ করে হত্যার পর লাশটি পরিত্যক্ত ওই দোকানঘরে ফেলে যায়। ময়নাতদন্তের জন্য লাশটি লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রওশনের বোন রিজিয়া বেগম জানান, গতকাল রোববার দুপুরে তাঁর বাড়ি থেকে (চরকলাকোপা গ্রামে) রওশন আক্তার চরপোড়াগাছায় নিজ বাড়ির দিকে রওনা হন। আজ দুপুরে তাঁর লাশ পাওয়া যায়। তিনি জানান, স্বামী পরিত্যক্ত হয়ে রওশন আক্তার ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন। কয়েক মাস আগে তিনি স্থানীয় চরনেয়ামত সোয়েটার ফ্যাক্টরিতে কাজ নেন।

0 comments:
Post a Comment