
ইয়াবার নামে বিকানো হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি। আকার ইয়াবার মতো হওয়ায় সুযোগটি কাজে লাগাচ্ছে মাদক ব্যবসায়ীরা। তারা এক-দুই টাকা দামের জন্মনিয়ন্ত্রণ বড়ি দুই থেকে তিন শ টাকায় বিক্রি করছে এবং দ্রুত বিপুল পরিমাণ টাকা কামিয়ে নিচ্ছে। আর বাছ-বিচার না করেই এসব বড়ি খেয়ে ‘মত্ত’ হচ্ছে ইয়াবাসেবীরা। বিশেষজ্ঞরা বলেছেন, না জেনে কেউ জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। হৃদরোগ, শরীর ফুলে যাওয়া, শরীরে পানি আসা_এসব জটিলতা দেখা দিতে পারে।
ইয়াবার বিরুদ্ধে ইতিমধ্যে ‘যুদ্ধ’ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৮ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সভা হয়েছে। এতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রবিবার সংশ্লিষ্ট এক কর্মকর্তা ডেইলি সকালকে জানান, ‘পুলিশ, বিজিবি, র্যাব ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী শিগগিরই অভিযান শুরু করবে। এখন গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।’
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ডেইলি সকালকে বলেন, ‘ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হবে র্যাব।
0 comments:
Post a Comment