
রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গতকাল সোমবার দিবাগত রাতে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের লতিফ হলের পেছনে পরিত্যক্ত একটি ঘর থেকে ম্যাগাজিনসহ পিস্তল দুটি উদ্ধার করে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান প্রথম আলোকে জানান, কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পেছনের পরিত্যক্ত একটি ঘরে অবস্থান করছে—এমন খবরের ভিত্তিতে রাত দেড়টার দিকে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। সন্ত্রাসীরা এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা ওই ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ পিস্তল দুটি উদ্ধার করেন। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তত্পরতা অব্যাহত রয়েছে।
0 comments:
Post a Comment