Sporty Magazine official website |

হল ছাড়লেন সাধারণ শিক্ষার্থীরা, ছাড়েনি ছাত্রলীগ

Monday, February 3, 2014

Share this history on :
রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর আজ সোমবার সকাল সাড়ে আটটার মধ্যে হল ছেড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে ছাত্রলীগের নেতা-কর্মীরা এখনো বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে অবস্থান করছেন।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সূত্রে জানা যায়, আজ ভোর থেকেই শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। সকাল সাড়ে আটটার মধ্যে সাধারণ শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে নিজ নিজ গন্তব্যে রওনা দেন। তবে দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এই হলে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানসহ ১০-১৫ জন নেতা-কর্মী।
গতকাল রোববার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বর্ধিত ফি ও সন্ধ্যাকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশ হামলা চালায়। এতে শিক্ষার্থী-সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যা সাতটায় সিন্ডিকেটের জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের আজ সকাল আটটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন।
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমরা সবাই আটটার মধ্যে হল থেকে বের হয়ে ক্যাম্পাসে অবস্থান করছি।’ তবে হলে অবস্থানকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের একাংশ ছাত্রলীগ সভাপতির হলে অবস্থান করার বিষয়টি নিশ্চিত করেছে।
ছাত্রলীগের নেতা-কর্মীদের হলে অবস্থানের বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ এস এম জাহিদ হোসেন বলেন, ‘সবাই ছাত্র। সবাইকেই বের হয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। আমি খোঁজ নিয়ে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’
সাধারণ শিক্ষার্থীরা আবাসিক হল ছেড়েছেন। আজ সকাল আটটার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১১টি ও মেয়েদের পাঁচটি আবাসিক হলের শিক্ষার্থীরা বের হয়ে যান।
এদিকে গতকাল বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে (শিক্ষকদের আবাসিক ভবন) ভাঙচুরের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুর নুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক হওয়া শিক্ষার্থীর নাম সজীব সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বিশ্ববিদ্যালয় বিভিন্ন আবাসিক হল ও ফটকে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শীতের মধ্যেই ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছেন। তবে অনেকেই যানবাহন পাওয়া নিয়ে দুর্ভোগে পড়েন। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌফিকুর রহমান বলেন, ‘হঠাত্ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় আমরা মারাত্মক দুর্ভোগে পড়েছি। আমার রাজশাহীতে থাকার কোনো জায়গা নেই। আবার বাড়িতে (নওগাঁ) যাওয়ার কোনো যানবাহনও পাচ্ছি না।’
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াস হোসেন জানান, রোববারের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার দায়দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ন্যস্ত করা হয়েছে।
ঘটনা তদন্তে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক খালিকুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন রসায়ন বিভাগের নজরুল ইসলাম, ফলিত গণিত বিভাগের শামসুুল আলম সরকার, সিন্ডিকেট সদস্য ইব্রাহিম হোসেন ও কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক। গতকাল সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment