
সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে মার্কিন সৈন্যরা গোখরা সাপের রক্ত পান করেছে। থাইল্যান্ডে এখন সাতটি দেশের ৯ হাজারের বেশি সৈন্য ‘কোবরা গোল্ড’ নামের একটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছে। এর অংশ হিসেবেই সৈন্যরা গোখরা সাপের রক্ত পান করে।
প্রতি বছরই থাইল্যান্ডে কয়েকটি দেশের যৌথ প্রশিক্ষণ চলে। এবারের প্রশিক্ষণ কার্যক্রমে প্রথমবারের মতো চীনও অংশ নিচ্ছে। সৈন্যরা পদাতিক কৌশল, চিকিৎসা সেবা, জঙ্গলের মাঝপথে বেঁচে থাকার মতো কাজে হাতেকলমে প্রশিক্ষণ নিচ্ছে।
এই প্রশিক্ষণকালেই মার্কিন সৈন্যদের স্থানীয় থাই প্রথা অনুসরণ করে গোখরা সাপের রক্ত পান করতে দেয়া হয়। প্রশিক্ষকেরা জানান, যেখানে পানি নেই, সেখানে এই রক্তও তরলের একটি উৎস হতে পারে।
মার্কিন মেরিনের ল্যান্স কর্পোরাল জোনাথন ক্যাভানেস বলেন, ‘গোখরার রক্ত দিয়ে পানিশূন্যতা মোকাবিলার একটি পন্থা আমরা শিখেছি।’
0 comments:
Post a Comment