
আজ রোববার সংসদের অধিবেশন বসে বিকেল চারটা ৪০মিনিটে। প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন উত্থাপন করতে চান শামীম ওসমান। সংসদ অধিবেশন শুরুর ১০ মিনিট পর থেকে তিনি কখনো বাঁ হাতে, কখনো ডানহাতে কাগজ তুলে স্পিকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে হেডফোন ছুড়ে ফেলেন ডেস্কের ওপর। একবার কোমরে হাত দিয়ে বসেন, আশপাশের সাংসদদের কাছে এ নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। একসময় হেডফোনের সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। সাড়ে পাঁচটার সময় তিনি আবার উঠে দাঁড়ান। আবারও দাঁড়ান ৫টা ৪০মিনিটে। শেষ পর্যন্ত মাগরিবের নামাজের বিরতির পাঁচ মিনিট আগে শান্ত হয়ে বসেন ক্ষমতাসীন দলের এই সাংসদ।
এর আগে সংসদ অধিবেশনের এক বৈঠকে শামীম ওসমান স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে বেগ পান। স্পিকারকে বলেন, ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতা নিয়েও তিনি তাঁর দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না।
0 comments:
Post a Comment