Sporty Magazine official website |

অ্যান্ড্রয়েড থেকে গোপন তথ্য নিচ্ছে ফেসবুক!

Tuesday, February 4, 2014

Share this history on :
আপনি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুক ব্যবহার করেন? আপনার মুঠোফোনটিতে আপনি কী কী করেন সব তথ্য গোপনে জানার চেষ্টা চালাচ্ছে ফেসবুক। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির গবেষকেরা দাবি করেছেন, অ্যান্ড্রয়েড ফোন থেকে কাকে কখন কী ধরনের এসএমএস বা বার্তা পাঠাচ্ছেন এবং অন্যান্য স্পর্শকাতর তথ্যগুলো অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম থেকে গোপনে সংগ্রহ করার চেষ্টা করে যাচ্ছে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটি।
ক্যাসপারস্কির একটি বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি অ্যান্ড্রয়েডের জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনটির যে আপডেট এসেছে তাতে এমন একটি ফিচার রয়েছে যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর এসএমএস তথ্যগুলো সংগ্রহ করে নিতে পারে।
এই ফিচারটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ফেসবুক কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি।
প্রসঙ্গত, মার্কিন গোয়েন্দা বাহিনীর সাবেক কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেন মার্কিন গোয়েন্দাদের গোপন নজরদারির তথ্য ফাঁস করেছিলেন। মার্কিন গোয়েন্দারা ফেসবুকে গোপনে নজরদারি করেন বলেও দাবি করেছিলেন স্নোডেন। অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছে।
ফেসবুকের নতুন আপডেট প্রসঙ্গে ক্যাসপারস্কি জানিয়েছে, অ্যান্ড্রয়েডে ফেসবুক অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় ব্যবহারকারীর অনুমতি লাগে। তবে আপডেট সংস্করণটিতে এখন ব্যবহারকারীকে এসএমএস বা এমএমএস পড়ার জন্য অনুমতি দিতে হচ্ছে। এখন অ্যান্ড্রয়েডের ক্যালেন্ডারে সংরক্ষিত ইভেন্টস ও স্পর্শকাতর তথ্যও জানতে চাইছে ফেসবুক।
ফেসবুকের নতুন ফিচারটি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে হুমকি হতে পারে বলে মনে করছে ক্যাসপারস্কি।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment