Sporty Magazine official website |

স্বামী নির্বাচনে, স্ত্রী অনুপস্থিত সরকারি কর্মস্থলে

Tuesday, February 18, 2014

Share this history on :
স্বামী উপজেলা পরিষদে নির্বাচন করছেন। আর ছুটির পরও নিজের কর্মস্থলে যাচ্ছেন না তাঁর স্ত্রী যিনি খুলনার এক সরকারি কর্মকর্তা। তাঁর স্বামী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে এ ঘটনা ঘটেছে। সেখানকার সহকারী কাস্টডিয়ান আইরিন পারভীনের ১৬ ফেব্রুয়ারি কাজে যোগদানের কথা ছিল। কিন্তু তিনি কর্মস্থলে অনুপস্থিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, আইরিন তাঁর স্বামীর নির্বাচনী প্রচারে অংশ নিতেই কর্মস্থলে অনুপস্থিত আছেন।

এ প্রসঙ্গে কথা বলার জন্য আইরিন পারভীনের সঙ্গে আজ মুঠোফোনে কয়েক দফা যোগাযোগ করা হলেও তিনি কোনো কথা বলেননি। পরে প্রথম আলোর পরিচয় দিয়ে মুঠোফোনে খুদে বার্তা পাঠালেও তিনি উত্তর দেননি।

খোঁজ নিয়ে জানা যায়, আইরিন তাঁর শ্বশুরবাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে আছেন। সেখানে তাঁর স্বামী খাজা নেওয়াজ তালা প্রতীক নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ মঙ্গলবার দুপুরে নগরের শিববাড়ি মোড় এলাকায় খুলনা বিভাগীয় জাদুঘরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে গিয়ে আইরিন পারভীনকে পাওয়া যায়নি।

১১ ফেব্রুয়ারি তিন দিনের ছুটি নিয়ে গোপালগঞ্জে যান আইরিন। মাঝে শুক্র ও শনিবারের সরকারি ছুটি শেষে ১৬ ফেব্রুয়ারি তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি ফেরেননি।
আইরিন পারভীন কোথায় জানতে চাইলে অধিদপ্তরের কাস্টডিয়ান লাভলী ইয়াসমিন প্রথম আলোকে জানান, পারিবারিক কারণে আইরিন লিখিতভাবে ছুটি নিয়েছেন। এক দিনের ঐচ্ছিক এবং তিন দিনের নৈমিত্তিক ছুটি হিসাবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটিতে ছিলেন। ১৬ ফেব্রুয়ারি তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল।’ কিন্তু এখনো ফেরেননি কেন, জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি ইয়াসমিন।

বিনা নোটিশে কাজে হাজির না থাকা চাকরিবিধি লঙ্ঘন কি না, জানতে চাইলে লাভলী ইয়াসমিন বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নন। আমরা এ বিষয়ে তাঁর কাছে লিখিত চাইব। তাঁর জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনা জাদুঘরের আঞ্চলিক পরিচালক আবদুল বাতেন বলেন, ‘তিনি ফোনে বিষয়টি আমাদের জানিয়েছেন। পরবর্তী সময়ে তাঁর ছুটি সমন্বয় করে নেওয়া হবে।’
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment