
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মূষলধারে বৃষ্টি হওয়ার কারণে নোয়াখালী অঞ্চলে একটি হরিণ শাবক তাদের দল থেকে হারিয়ে নদীর মধ্যে পড়ে যায়। এসময় নদীতে জোয়ার ছিল। বেলাল ও তার কয়েকজন বন্ধু এ ঘটনাটি দেখে। তবে কেউ এগিয়ে না আসলেও বেলাল নদীতে ঝাঁপ দেয়।
এসময় নদীর জোয়ারের পানির মধ্যে ডুব দিয়ে এক হাতে হরিণ শাবক নিয়ে আস্তে আস্তে তীরে চলে আসে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমরা ভাবছিলাম হয়ত বেলাল আর ফিরে আসবে না।
তবে মজার বিষয় হচ্ছে ওইসময় হাসিবুল ওয়াহাব নামের এক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার উপস্থিত ছিলেন। তিনি কৌতুহলবশত এই ছবিগুলো তোলেন এবং পরে তা আন্তর্জাতিক অঙ্গণে ছড়িয়ে দেন। পরে বেলাল হরিণ শাবকটি সুন্দরবনে ছেড়ে দেয়া হয়।
0 comments:
Post a Comment