Sporty Magazine official website |

৫ জানুয়ারির পরে নির্যাতন বহুগুণ বেড়েছে: ফখরুল

Saturday, February 22, 2014

Share this history on :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ জুলুম-নির্যাতনের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
আজ শনিবার ঢাকা মহানগর ৭৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও সূত্রাপুর থানা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেছেন, জুলুম, নির্যাতন চালিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের মনে ভীতি সঞ্চার করানো বা তাঁদের দমন করা যাবে না। তিনি অভিযোগ করেন, সরকার সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, গুম, খুন, অপহরণ, মামলা, হামলা, গ্রেপ্তার ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment