ফেসবুকের আগে মোবাইল মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপকে এক হাজার কোটি মার্কিন ডলারে কিনতে চেয়েছিল গুগল। কিন্তু ফেসবুক ১৯০০ কোটি ডলার দিয়ে কিনতে চাওয়ায় হোয়াটসঅ্যাপকে আরও বেশি দাম দিতে রাজি ছিল গুগল।
মোবাইল মেসেজিং অ্যাপ্লিকেশন হিসেবে দ্রুত জনপ্রিয়তা বাড়তে থাকা হোয়াটসঅ্যাপকে কিনতে ফেসবুক শেষ পর্যন্ত এক হাজার ৯০০ কোটি ব্যয় করে। গতকাল বৃহস্পতিবার এই কেনার বিষয়টি চূড়ান্ত হয়।
দুটি আলাদা সূত্রের বরাতে ফরচুন সাময়িকীর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপকে কিনতে সর্বোচ্চ চেষ্টা করেছিল গুগল। ফেসবুকের দেওয়া দামের কথা জানার পর মরিয়া গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ হোয়াটসঅ্যাপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। পশ্চিমা সংবাদ মাধ্যমের খবর, পেজ ১৯০০ কোটি ডলারের চেয়ে বেশি দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি শেষ পর্যন্ত সফল হননি।
ফরচুন দাবি করেছে, হোয়াটসঅ্যাপকে কিনলেও এর প্রতিষ্ঠাতা জান কউমকে গুগল পরিচালনা বোর্ডে যুক্ত করতে সম্মত হননি গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ। তবে ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপের চুক্তি অনুযায়ী, হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জান কউম ফেসবুক পরিচালনা বোর্ডে যুক্ত হচ্ছেন এবং নগদ ও শেয়ারের হিসাবে হোয়াটসঅ্যাপের অর্থ পাচ্ছেন।

এদিকে দ্য ইনফরমেশনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফেসবুকের চেয়েও বেশি দাম ও এর প্রতিষ্ঠাতাকে গুগল বোর্ডে নিতে চেয়েছিলেন ল্যারি পেজ। এমনকি হোয়াটসঅ্যাপকে স্বাধীনভাবে কাজ করতে দিতেও সম্মত ছিলেন তিনি। কিন্তু হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতা মনে করেছিলেন গুগলের চেয়ে ফেসবুকের দর্শনের সঙ্গে হোয়াটসঅ্যাপের দর্শন বেশি মিলে যায়।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, তরুণ প্রজন্মের কাছে ফেসবুকের ও মোবাইল মেসেজিংয়ের জনপ্রিয়তা আরও বাড়াতে নগদ ও শেয়ারের বিনিময়ে হোয়াটসঅ্যাপকে কিনে নিচ্ছে ফেসবুক। প্রায় ৪৫ কোটি ব্যবহারকারীর তুমুল জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশনটি ফেসবুকের কিনে নেওয়ার ঘোষণা অনেককেই বিস্মিত করেছে। তবে মোবাইল-নির্ভর এই যুগে মেসেজিংয়ের বাজার ধরতে ফেসবুক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। টেক্সট বার্তা ও সামাজিক যোগাযোগ একত্রে করে তৈরি মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা মেসেজিংয়ের অযথা খরচ বাঁচাতে পারবেন।
যেসব তরুণ ফেসবুকবিমুখ হয়ে মেসেজিং অ্যাপ্লিকেশনগুলোর দিকে ঝুঁকছিলেন, হোয়াটসঅ্যাপ কিনে নেওয়ার ফলে এখন তাঁদের আরও কাছে রাখতে পারবে ফেসবুক।
১৯ ফেব্রুয়ারি হোয়াটসঅ্যাপ কিনে নেওয়ার বিষয়টি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
জাকারবার্গ বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা হোয়াটসঅ্যাপ কিনে নিতে সম্মত হয়েছি এবং হোয়াটসঅ্যাপের সব কর্মী ফেসবুকে যোগ দেবেন।’
জাকারবার্গ আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্বকে আরও উন্মুক্ত করা ও সহজ যোগাযোগব্যবস্থা তৈরি করা।’
হোয়াটসঅ্যাপ প্রসঙ্গে জাকারবার্গ জানিয়েছেন, এটি সহজ, দ্রুতগতির ও নির্ভরযোগ্য সেবা। প্রতিটি প্রধান মোবাইল প্লাটফরমে ৪৫ কোটি মানুষ এটি ব্যবহার করেন। প্রতিদিন এর ব্যবহার ১০ লাখ করে বাড়ছে। শিগগিরই ১০০ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে হোয়াটসঅ্যাপ। দৈনন্দিন যোগাযোগের প্রয়োজন মেটাতে মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে।
হোয়াটসঅ্যাপের ভবিষ্যত্ কী? জাকারবার্গ জানান, ফেসবুকের মধ্য থেকে আলাদাভাবে কাজ চালিয়ে যাবে এই মেসেজিং অ্যাপ্লিকেশনটি। ইন্টারনেট অর্গানাইজেশনের মাধ্যমে সহজ ইন্টারনেট-ব্যবস্থা গড়ে তোলার যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, হোয়াটসঅ্যাপ সে লক্ষ্য পূরণে কাজে লাগবে।
এর আগে ২০১২ সালে ফেসবুক ইনস্টাগ্রাম কিনে সাড়া ফেলেছিল। ফেসবুকের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৩টি প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান কিনেছে ফেসবুক। যার মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে গোয়ালা, লাইটবক্স, ব্রাঞ্চ, ইনস্টাগ্রাম প্রভৃতি।
0 comments:
Post a Comment