
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীতে আবুল খায়ের নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সোনাইমুড়ী পৌরসভার পাপুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল খায়ের (৫০) পৌরসভার পাপুয়া গ্রামের আজিম উদ্দিন ব্যাপারি বাড়ির সুলতান আহম্মেদের ছেলে।
জানা গেছে, পৌরসভার পাপুয়া গ্রামের আজিম উদ্দিন ব্যাপারি বাড়ির আবুল খায়ের ও তার পাশ্ববর্তী বাহার উদ্দিন অবৈধভাবে ক্যাবল নেটওয়ার্ক (ডিস) লাইন চালানোর কারণে ডিসের মালিক পক্ষ তাদের সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয়।
সংযোগ বিচ্ছিন্ন করার জন্য এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করেন।
সংযোগ বিচ্ছিন্ন করার জন্য এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করেন।
এ নিয়ে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে আবুল খায়ের সঙ্গে বাহার উদ্দিনের ছেলে জাহাঙ্গীর ও শহিদের বাক-বির্তক হয়। বাক-বির্তকের এক পর্যায়ে শহিদ ও জাহাঙ্গীর আবুল খায়েরকে পিটিয়ে জখম এবং ওপরের দিকে তুলে মাটিতে ছুড়ে মারে। এতে ঘটনাস্থলে আবুল খায়ের জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় আবুল খায়েরের পরিবারের লোকজন তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সন্ধ্যা সাতটার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে জয়নাল অভিযোগ করে বলেন, “তার বাবাকে শহিদ ও জাহঙ্গীরসহ তার পরিবারের লোকজন বেধম পিটিয়ে হত্যা করেছে।”
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ ঘটনা নিশ্চিত করে বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবুল খায়েরকে ওপরের দিকে তুলে মাটিতে ছুড়ে মারার পর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।”
0 comments:
Post a Comment