কিছুদিন আগেই মুশফিকুর রহিমের ডেপুটি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।
আঙুলের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ককে
বিশ্রাম দেওয়ার পর ধারণা করা হয়েছিল, টস করতে মাঠে নামবেন সহ-অধিনায়ক তামিম
ইকবালই। চট্টগ্রাম টেস্টের এক দিন মুশফিকের অনুপস্থিতিতে এই গুরুদায়িত্ব
সামলিয়েছেনও তিনি। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক হিসেবে কাল মাশরাফি
বিন মুর্তজার নাম ঘোষণা হওয়াটা ছিল যথেষ্টই অবাক করার মতো বিষয়। জানা গেছে,
কাল রাতেই নাকি সহ-অধিনায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন এই বামহাতি
ব্যাটসম্যান।
তবে তামিমের ইস্তফাপত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো গ্রহণ
করেনি বলেই জানিয়েছেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি
বলেছেন, কাল সিঙ্গাপুর থেকে বোর্ড সভাপতি নাজমুল হাসান ফিরলেই এ ব্যাপারে
সিদ্ধান্ত হবে। তবে তামিমের পদত্যাগপত্র গ্রহণ করা হবে না বলেই ইঙ্গিত
মিলেছে জালাল ইউনুসের কণ্ঠে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
0 comments:
Post a Comment