Sporty Magazine official website |

এই নির্বাচন জাতীয় নয়, জনপ্রিয়তা যাচাইয়ের: এরশাদ

Friday, February 21, 2014

Share this history on :
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ উপজেলা নির্বাচন প্রসঙ্গে বলেছেন, এই নির্বাচন কোনো জাতীয় নির্বাচন নয়। এ নির্বাচন জনপ্রিয়তা যাচাই-বাছাইয়ের নির্বাচন। আজ শুক্রবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা মনিরাম গ্রামে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।
এরশাদ বলেন, একাধিক প্রার্থী হলে দলের লাভ হবে না। তাই চিন্তাভাবনা করে একক প্রার্থী মনোনীত করে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদটি ধরে রাখতে হবে।
এরশাদ বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘তৃণমূল পর্যায়ে দুর্বল সংগঠন ও দলীয় কোন্দল থাকায় গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা অনেক কিছুই হারিয়েছি। কিন্তু হতাশ হবার কারণ নেই। যে নির্বাচন হয়েছে তা আপনারা দেখেছেন।’
এরশাদের সফরসঙ্গী হিসেবে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুল খালেদ ও রংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি আবদুল বারী। এ ছাড়া শামীম হায়দার পাটোয়ারী, সুন্দরগঞ্জ পৌর জাপার সভাপতি আবদুর রশিদ, জাতীয় পার্টির নেতা আবদুল হামিদ, আশরাফুল চাকলাদার, মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment