
অতুল নিজেই তৈরি করে ফেলেছেন ছবির চিত্রনাট্যও। তবে এই সিকুয়্যাল কে পরিচালনা করবেন তা অবশ্য এখনও ঠিক করে উঠতে পারেননি তিনি। তিনি চান নতুন কোনও পরিচালকের হাতেই তৈরি হোক ‘বডিগার্ড টু’।
অতুল জানিয়েছেন, বহুদিন ধরেই প্ল্যানিং চলছিল বডিগার্ড ছবির সিকোয়েল তৈরি করার। তবে ঠিকমতো প্লট পাচ্ছিলাম না। দু’একটা প্লট নিয়ে চিত্রানাট্য ভাবা হয়েছে, কাজও কিছুটা এগিয়েছে। তিনি আরও জানান, সালমান ছাড়া ‘বডিগার্ড’ ছবি সম্ভব নয়। তাই তাকে সঙ্গে নিয়েই তৈরি হবে এই ছবি।
ইতোমধ্যে 'বডিগার্ড টু' নিয়ে সামলমান খানের সঙ্গে আলোচনাও করে ফেলেছেন অতুল। যেহেতু অতুল এখন তার প্রযোজিত ‘ও তেরি’র প্রোমোশন নিয়ে ব্যস্ত, তাই আপাতত প্রাথমিক আলোচনাতেই আটকে আছে ‘বডিগার্ড’ ছবির নানা গল্প।
0 comments:
Post a Comment