Sporty Magazine official website |

সেই জাকা আশরাফই বরখাস্ত!

Monday, February 10, 2014

Share this history on :
‘বিগ থ্রি’র প্রস্তাবের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ ছিলেন উচ্চকণ্ঠ। বিগ থ্রির বিপক্ষে লড়াইটা বেশ জোরের সঙ্গেই চালিয়েছিলেন পিসিবির প্রধান। কিন্তু শেষ রক্ষা হয়নি। শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে পাকিস্তানের প্রতিরোধ বিফলে গেছে। বিগ থ্রির বিরুদ্ধে লড়ে উল্টো ক্রিকেট-বিশ্বেই ‘একঘরে’ হয়ে পড়ার আশঙ্কায় এখন পাকিস্তান। সিঙ্গাপুর সভায় আইসিসিতে ভারতের রাজত্ব নিশ্চিত হওয়াটা বোধ হয় হজম করতে পারেনি পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আজ আশরাফকে বরখাস্ত করেই বোধ হয় একঘরে হয়ে পড়ার ঝালটা মেটালেন।

সোমবার আশরাফকে অপসারণ করে বর্তমান বোর্ড ভেঙে ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী। এ কমিটির প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী নিজেই। অ্যাডহক কমিটিতে রয়েছেন পিসিবির সাবেক অন্তর্বর্তীকালীন প্রধান নাজাম শেঠি, সাবেক বোর্ড-প্রধান শাহরিয়ার খান, সাবেক টেস্ট ক্রিকেটার ইকবাল কাসিম ও জাহির আব্বাস।

কমিটির একজন সদস্য শাকিল শেখ বলেন, ‘বিভিন্ন অভিযোগে জাকা আশরাফকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী ভীষণ ক্রীড়াপ্রেমী।’ আশরাফের ‘অভিযোগ’ প্রসঙ্গে শাকিলের মন্তব্য, ‘মূল অভিযোগ হচ্ছে, বিগ থ্রি ইস্যুতে তাঁর অযোগ্য নেতৃত্বের কারণেই ক্রিকেট-বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাকিস্তান। এ ছাড়া তাঁর সময়ে প্রচুর আর্থিক অব্যবস্থাপনা ও নিয়োগে অনিয়ম হয়েছে।’

তবে সদ্য বরখাস্ত হওয়া জাকা আশরাফ নিজেকে এখনো বোর্ডের চেয়ারম্যান হিসেবেই দাবি করেন। বললেন, ‘এ সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অবস্থান আরও দুর্বল করবে। শিগগিরই আইনি আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেব।’

প্রসঙ্গত, এর আগেও আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হয়েছিলেন পিসিবির এই চেয়ারম্যান। গত মাসে ইসলামাবাদ হাইকোর্ট তাঁকে পুনর্বহালের পক্ষে রায় দেন। গেলো বছর ‘সন্দেহজনক’ নির্বাচনে পিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হয়েছিলেন আশরাফ। রয়টার্স, এএফপি।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment