
আজ বুধবার উপজেলা পরিষদের নির্বাচন শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, উপজেলা পরিষদ নির্বাচন যে ৫ জানুয়ারির নির্বাচনেরই ধারাবাহিকতা, তা আজ প্রমাণিত হলো। গত ৫ জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশ নিলে যে কী পরিণতি হতো, তা আজ প্রমাণিত। এ ছাড়া নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন যে কতটা যৌক্তিক ও গ্রহণযোগ্য, তা আবারও প্রমাণিত হলো।
বিএনপির এই যুগ্ম মহাসচিবের অভিযোগ, সাত থেকে আটটি উপজেলা সরকারি দল দখল করে নিয়েছে। এ ছাড়া মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নাটোর, কিশোরগঞ্জ, মেহেরপুর, বরিশাল ও সিলেট জেলার বিভিন্ন উপজেলায় হামলা, কেন্দ্র দখল এবং বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।
0 comments:
Post a Comment