
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঢাকা মহানগর আয়োজিত স্মরণসভায় মির্জা ফখরুল এ কথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত যুব জাগপার নেতা মাসুদ রায়হান স্মরণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা অবশ্যই নিন্দনীয়। এজন্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু ওই হামলার পর অনেক নিরীহ মানুষকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত ৫ জানুুয়ারি কোনো নির্বাচন হয়নি। ওই নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোতে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও চতুষ্পদ জন্তু দেখা গেছে। ওই ভোট মানুষ প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ‘একদিন মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আর আজ জাতির জন্য দুঃখের বিষয় হলো, সেই আওয়ামী লীগের হাতে গণতন্ত্র ধ্বংস হতে যাচ্ছে।’
টেলিভিশনের কোনো কোনো টক শোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘অনেকে টক শোতে এসে বিএনপিকে জ্ঞান দেন। অথচ তাঁরা বলেন না, আওয়ামী লীগ জাতির সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করে ক্ষমতায় এসেছে।’
স্মরণসভায় জাগপার কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা বক্তব্য দেন।
এদিকে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের এক আলোচনাসভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ একটি বিদেশি রাষ্ট্রের ওপর নির্ভর করে ক্ষমতায় এসেছে। তিনি বলেন, জনগণের সমর্থন না থাকলে কোনো সরকার বেশি দিন টিকতে পারে না। এই সরকারও পারবে না।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী।
0 comments:
Post a Comment