
সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি জবান আলীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে উপজেলার কোনাগাতি এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, জবান আলীর বাড়ি সদর উপজেলার পূর্ব বাঐপাড়া এলাকায়। তাঁর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। সাইফুল হত্যা মামলায় তিনি প্রধান আসামি ছিলেন।
ঘটনা সম্পর্কে পুলিশের ভাষ্য, আজ ভোররাত তিনটার দিকে কোনাগাতি এলাকায় একজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন সিএনজিচালিত অটোরিকশার চালক। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এটি জবান আলীর লাশ বলে শনাক্ত করা হয়। লাশের পিঠে গুলির চিহ্ন ছিল।
গত বছরের ৩০ ডিসেম্বর সিরাজগঞ্জ-বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কে সদর উপজেলার বারইতারা এলাকা থেকে সাইফুলের লাশ উদ্ধার করা হয়।
এ মামলার আরেক আসামি বাবলু মিয়ার লাশ গত ৩০ জানুয়ারি উদ্ধার করা হয়।
0 comments:
Post a Comment