Sporty Magazine official website |

ভালোবাসা কী জানি না। তয় ফুল বেচছি’

Friday, February 14, 2014

Share this history on :


ভালোবাসা দিবস সম্পর্কে কিছুই জানে না এই শিশুটি। তবে এটা জানে, এদিন সবাই ফুল কেনে। আর তাই মায়ের সঙ্গে টিএসসিতে এসেছে ফুল বেচতে।

কথা হয় সাত বছর বয়সী বৃষ্টির সঙ্গে। সে জানায়, তার বাবা রিকশা চালান। আর মা অন্যের বাসায় কাজ করেন। আজ মায়ের সঙ্গে ফুল বেচতে এসেছে সে। মা-বাবার সঙ্গে নিমতলীতে থাকে সে।

বৃষ্টি বলল, ‘ভালোবাসা কী, জানি না। তয় ফুল বেচছি। স্যাররা-ম্যাডামরা আজ ফুল কেনে। তাই আইছি। একটা ফুল বেচতি পারলি হবে।’ টিএসসির পাশেই সোহরাওয়ার্দী উদ্যানে ফুল বিক্রি করছিল শিহাব। বয়স সাত বা আট বছর হবে। হাতে করে কয়েকটি গোলাপ নিয়ে বিভিন্ন জনের কাছে দৌড়ে যাচ্ছিল সে। সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচটি ফুল বিক্রি হয়েছে বলে জানায় সে। কয় টাকা হয়েছে? জানতে চাইলে শিহাব বলল, ‘পাঁচটা ফুল ৭৫ ট্যাহা বেচছি। একটা ১৫ ট্যাহা।’ এই টাকা কী করবা, জানতে চাইলে ‘মার কাছে দেব’, সোজাসাপটা উত্তর তার। ভালোবাসা দিবস সম্পর্কে জানতে চাইলে সে জানায়, ‘কিছু জানি না। তয় সবাই ফুল কেনে। ঘুরে বেড়ায়।’
স্যার একটা ফুল নেন, ম্যাডাম একটা ফুল নেন।’ আজ শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি বালতিতে বেশ কয়েকটি গোলাপ নিয়ে এভাবে বিক্রি করছিল ছোট্ট শিশু বৃষ্টি।
কেবল বৃষ্টি বা শিহাব নয়, ভালোবাসা দিবসসহ বিভিন্ন দিবসে রাজধানীর বিভিন্ন স্থানে ফুল বিক্রি করে থাকে এমন অনেক শিশু। বিশেষ দিনগুলোতে মানুষ যখন প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঘুরতে যান, আনন্দ, ফুর্তি করেন, ঠিক তখন ফুল বিক্রি করে পেটের খোরাক গোছাতে ব্যস্ত এসব শিশু। যেন একটি ফুল বিক্রি করাই তাদের সব আনন্দ।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment