মোঃ হাবিবুর রহমান খান,কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লায় নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আওয়ার লেডী অব ফাতিমা গালস্ হাই স্কুলের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকরা। রোববার বেলা ১২টারদিকে বিদ্যালয়ের সামনের সড়কে নিরাপদ সড়কের দাবী ব্যানারে ৮৪ সালের কেজি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে স্কুলের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের অংশ গ্রহণে এক শোকবন্ধনে পরিণত হয়।
পথ প্রতিবাদে বক্তব্য রাখেন-প্রধান শিক্ষিাকা সিষ্টার মেরী শিখা, প্রাক্তন ছাত্র ডা. আইয়ুব হামিদ, কাজী এনামূল হক ফারুক, শাকিল আহমেদ রানাসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত শুক্রবার কুমিল্লা চৌদ্দগ্রামে যাত্রীবাহীবাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ওই বিদ্যালয়ের ৪র্থশ্রেনীর মেধাবী ছাত্রী ফাতিমা বিন্তে ওয়াদুদসহ ৩জন মারা গেছে, আহত হয় ৭জন। ২ জনের অবস্থা আশংকাজনক এখনো চিকিৎসাধীন রয়েছে
0 comments:
Post a Comment