Sporty Magazine official website |

বিয়ের অনুষ্ঠানে তিন ভাইঝিকে পুড়িয়ে মারল কাকা

Friday, February 21, 2014

Share this history on :
চলছিল পারিবারিক বিয়ের অনুষ্ঠান। পুরো পরিবারের সঙ্গে আনন্দে মেতেছিল বাড়ির তিন ভাইয়েপর তিন পুচকে মেয়ে। কিন্ত খুশির দিন থমকে গেল সেখানেই। তিন মেয়েকে একসঙ্গে পুড়িয়ে মারল কাকা। বুধবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নিজামাবাদে। 

অক্ষয়া(৯), সুরি(৬) ও খুশি(৪)। একই পরিবারের তিন ভাইয়ের তিন মেয়ে এসেছিল বিয়ে বাড়িতে। বৃহস্পতিবার বিয়ে বাড়ির মাত্র কয়েক কিলোমিটার দূরে উদ্ধার হল তাদের দগ্ধ দেহ। বুধবার সন্ধেবেলা তিন ভাইঝিকে নিজের গাড়িতে নিয়ে বেরিয়েছিল তাদের তুতো কাকা নরেন্দ্র রেড্ডি। রাত সাড়ে দশটার সময় মেয়েদের অনুপস্থিতি খেয়ালে আসে পরিবারের। নরেন্দ্র নিজে ফোন করে জানায়, বিয়ে বাড়ি থেকে ৪০ কিলোমিটার দূরে বাসের বলে একটি জায়গায় রয়েছে সে। পরিবারের লোকজন চিন্তায় পড়ে বারে বারে ফোন করতে থাকে নরেন্দ্রকে। পুলিসকেও ফোন করা হয়। ব্রিজের কাছ থেকে উদ্ধার হয় নরেন্দ্রর চটি ও ঘড়ি।

যদিও পরিবারের লোকেরা খুন সম্বন্ধে নিশ্চিত হতে পারেনি। সম্পত্তি বা অন্য কিছু সংক্রান্ত বিবাদের কথাও মনে করতে পারেনি। তবে জেলা সুপারিনটেন্ডেন্ট তরুণ জোশি এটাকে স্পষ্টতই খুনের ঘটনা বলেই দাবি করেছেন। যদিও খুনের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি তিনিও। পরিবারের একাংশরে দাবি অবিবাহিত নরেন্দ্র পারিবারিক ঈর্ষা থেকেই খুন করেছে তিন ভাইঝিকে। 

হায়দরাবাদে সিভিল কন্ট্রাক্টরের কাজ করেন অক্ষয়া ও সুরির বাবা। খুশির বাবা রাজু রেড্ডি রিলায়েন্সের ম্যানেজার। 
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment