Sporty Magazine official website |

টসে জিতে ব্যাটিং করছে শ্রীলঙ্কা

Monday, February 3, 2014

Share this history on :
‘লাকি গ্রাউন্ডে’ ভালো কিছুর প্রত্যাশা নিয়ে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।
দলে তিনটি পরিবর্তন এনে চট্টগ্রাম টেস্ট শুরু করেছে মুশফিক বাহিনী। দুই বছরেরও বেশি সময় পর দলে ফিরেছেন ইমরুল কায়েস। মার্শাল আইয়ুবের বদলে দলে সুযোগ পেয়েছেন এই বাম হাতি ব্যাটসম্যান। দুই পেসার রবিউল ইসলাম ও রুবেল হোসেনের জায়গায় দ্বিতীয় টেস্টের দলে জায়গা করে নিয়েছেন মাহমুদউল্লাহ ও আবদুর রাজ্জাক।
শ্রীলঙ্কা দলেও এসেছে দুটি পরিবর্তন। ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যেতে হয়েছে দুই পেসার রঙ্গনা হেরাথ ও শামিন্দা ইরাঙ্গাকে। তাঁদের জায়গায় দলে এসেছেন নুয়ান প্রদীপ, অজন্তা মেন্ডিস।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment