Sporty Magazine official website |

সংসদে বিরোধীদলীয় হুইপ তাজুল ইসলাম চৌধুরী

Tuesday, January 28, 2014

Share this history on :
সংসদে বিরোধীদলীয় হুইপ হয়েছেন জাতীয় পার্টির তাজুল ইসলাম চৌধুরী। আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে আয়োজিত বৈঠকে তিনি হুইপ মনোনীত হন।
উল্লেখ্য, আগামীকাল ২৯ জানুয়ারি বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। এবারই প্রথম বিরোধী দলে বসতে যাচ্ছে জাতীয় পার্টি। এর আগে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন রওশন এরশাদ। সংসদে জাতীয় পার্টির আসন ৩৪টি।
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামীকাল সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন কি না, সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। রওশন এরশাদের বাসায় এ পর্যন্ত বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাতে এরশাদ ও দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার অনুপস্থিত ছিলেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment