Sporty Magazine official website |

প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে চরমভাবে হতাশ করেছে

Monday, January 6, 2014

Share this history on :
 জামায়াতে ইসলামী বলেছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য জাতিকে চরমভাবে হতাশ করেছে। ভোটারবিহীন নির্বাচনের পক্ষে তিনি যে সাফাই গেয়েছেন, তা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল সোমবার এক বিবৃতিতে এ কথা বলেন। ‘ভোটারবিহীন তামাশার নির্বাচন বাতিল এবং সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে’ এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই গ্রামে, বীরগঞ্জ ও খানসামা উপজেলায় সংখ্যালঘু হিন্দুদের কয়েকটি বাড়িতে, দোকানে উচ্ছৃঙ্খল জনতার ‘কথিত’ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান শফিকুর রহমান।
পৃথক বিবৃতিতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ গতকালপ্রথম আলোয় প্রকাশিত ‘অভয়নগরে হিন্দুদের ১২ বাড়িতে আগুন ১৩০টি ভাঙচুর’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানান। এর সঙ্গে জামায়াত-শিবিরের কারও সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে দিনাজপুর ও অভয়নগরে হিন্দুদের বাড়িতে হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
কাজী জাফরের বিবৃতি: প্রধানমন্ত্রী প্রহসনের নির্বাচনের ভয়াবহতা এবং চলমান রাজনৈতিক সংকট সমাধানের ঐতিহাসিক প্রয়োজনীয়তা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ।
গতকাল এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। গতকাল নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি এ বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, জনগণ যেভাবে আত্মদানের মাধ্যমে প্রহসনের এ নির্বাচনকে প্রতিরোধ, প্রতিহত ও বর্জন করেছে—তা উপলব্ধি করতে প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন। এ আত্মোপলব্ধির অভাবে সংবাদ সম্মেলনে হাস্য-কৌতুক স্থান পেয়েছে। এই রাজনৈতিক দূরদর্শিতার অভাব ইতিহাসে তাঁকে একজন একরোখা, প্রতিহিংসাপরায়ণ ও অপরিণামদর্শী শাসক হিসেবেই চিহ্নিত করবে।
বিবৃতিতে বলা হয়, দশম সংসদ নির্বাচন পুনর্বার না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত রাখা এবং এই ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতার মসনদ থেকে বিদায় দেওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment