Sporty Magazine official website |

‘আমি হরিণ মারিনি’--সালমান খান

Thursday, January 30, 2014

Share this history on :
বলিউড তারকা সালমান খান গত বুধবার রাজস্থানের যোধপুর আদালতে হাজির হয়ে বলেছেন, ‘আমি হরিণ মারিনি৷’ মুখ্য বিচার বিভাগীয় আদালতের নোটিশ পেয়ে ওই দিন সকালে তিনি মুখ্য বিচার বিভাগীয় বিচারক চন্দ্রকালা জৈনের আদালতে হাজির হন৷ বিচারক তাঁর জবানবন্দি রেকর্ড করেন৷
১৯৯৮ সালে রাজস্থানে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের সময় বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ শিকার করার অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে৷ এই মামলায় সালমান খান ১৯৯৮ ও ২০০৭ সালে যোধপুরে জেলও খেটেছেন৷ গত বছর রাজস্থান হাইকোর্ট ও ভারতের সুিপ্রম কোর্ট সালমানের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৪৮ ধারা প্রয়োগ করা যাবে না বলে রায় দিয়েছিলেন৷ এরপর সালমানের বিরুদ্ধে নতুন করে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় অভিযোগ গঠন করা হয়৷ সেই মামলায় সাক্ষ্য দিতে সালমান খান বুধবার যোধপুর যান৷
মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে ১০ মার্চ৷
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment