এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে ভারতের চেন্নাইয়ের ১৪ বছর বয়সী অর্জুন নামের এক কিশোর।
অর্জুনের তৈরি অ্যাপ্লিকেশনটিতে রয়েছে বিশেষ সংকেত পাঠানোর জন্য ‘এসওএস’ মোড যা সক্রিয় হলে আগে থেকে ঠিক করে রাখা কোনো নম্বরে ক্রমাগত এসএমএস পাঠাতে থাকে। বিপদের মুখে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করলে নিজের অবস্থান জানানো সহজ হয়। এই অ্যাপ্লিকেশনটিতে আরও নতুন ফিচার যুক্ত করতে কাজ করছে অর্জুন।
অষ্টম শ্রেণীর ছাত্র অর্জুনের এর আগেও ‘এজ স্কুল বাস লোকেটর’ নামে একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছিল। ২০১৩ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) আয়োজিত একটি প্রতিযোগিতার জন্য বাসের অবস্থান নির্ণয়ের জন্য এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছিল অর্জুন। প্রতিযোগিতায় সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নির্মাতার পুরস্কার পেয়েছিল সে। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নির্মাণের আগে এমআইটির অ্যাপ ইনভেন্টর বাগ ফাইন্ডিং প্রতিযোগিতায় জিতেছিল অর্জুন।
অর্জুন এখন অনেক বড় স্বপ্ন দেখা শুরু করেছে। সে আশা করছে ভবিষ্যতে গুগল বা মাইক্রোসফটের মতো কোনো প্রতিষ্ঠান দাঁড় করাবে সে। ‘লেটারালজিক’ নামের একটি প্রতিষ্ঠান গড়ে স্বপ্ন বোনা শুরু করেছে চেন্নাইয়ের এই শিক্ষার্থী।
অর্জুনের অভিভাবকেরা জানিয়েছেন, প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা অনলাইনে প্রোগ্রামিং শেখার জন্য সময় কাটায় অর্জুন। প্রোগ্রামিং শেখার বিষয়টি সবার জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তাঁর অভিভাবকেরা।

0 comments:
Post a Comment