Sporty Magazine official website |

সাভারে দুই নৈশ প্রহরীকে বেঁধে ডাকাতি

Tuesday, January 7, 2014

Share this history on :
সাভার উপজেলা সংবাদদাত : দুই নৈশ প্রহরীকে বেঁধে সাভারে এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়ির ভাড়া দেয়া একটি কক্ষে দুধর্ষ ডাকাতি হয়েছে। মঙ্গলবার ভোররাতে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় ব্যবসায়ী রেজাউর রহমান খানের ভাড়া দেয়া বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ীর ভাড়াটিয়া আরিফুর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্নালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। এঘটনায় ডাকাতদের বাধা দিতে গেলে এলাকার দুই প্রহরীকে হাতা-পা বেঁধে ফেলে রেখে যায় ডাকাতরা। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবীর হোসেন বলেন, ভোর রাত আনুমানিত তিনটার দিকে ৬/৭ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত গেন্ডা এলাকার ওই ব্যবসায়ীর বাড়ীতে হানা দেয়। ডাকাতরা প্রথমেই তার ভাড়া দেয়া একটি কক্ষে প্রবেশ করে। এসময় তারা বাড়ির ভাড়াটিয়া আরিফুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেতনের ১০ হাজার টাকা, স্বর্নালংকার ও মূল্যবান মালামালসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। এসময় ডাকাতির বিষয়টি বুঝতে পেরে ওই এলাকার নৈশ প্রহরী আমির খা ও রানা ডাক-চিৎকার শুরু করলে ডাকাতরা তাদেরকে হাত-পা বেঁধে পার্শ্ববর্তী নদীর ধারে ফেলে রাখে। পরবর্তীতে এলাকার মসজিদে ডাকাত ডাকাত বলে ঘোষনা করলে ডাকাতরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ নদীর পার থেকে আহত অবস্থায় দুই নৈশ প্রহরীকে উদ্ধার করে। তবে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিপক কুমার সাহা ডাকাতির বিষয়টি সর্ম্পকে অবগত নন বলে জানান।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment