Sporty Magazine official website |

আ.লীগকে স্বৈরাচারদের ভাগ্য বরণ করতে হবে: ফখরুল

Friday, January 10, 2014

Share this history on :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ না করলে আওয়ামী লীগকে অতীতের স্বৈরাচারদের মতোই ভাগ্য বরণ করতে হবে। আজ শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারির অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা আঁকড়ে রেখে ষড়যন্ত্র, অপপ্রচার ও অপকৌশল দ্বারা চলমান গণ-আন্দোলনকে কোনোভাবেই কলুষিত করে স্তব্ধ করা যাবে না। তিনি অভিযোগ করেন, প্রহসনের নির্বাচনে নিজেদের বিজয়ী ঘোষণা করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দল নিধনের মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে। এ লক্ষ্যে তারা দেশকে ক্রমান্বয়ে এক চরম নৈরাজ্য ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, ‘সরকারদলীয় গুন্ডারা’ সংখ্যালঘুদের ওপর বর্বর হামলা চালিয়ে তার দায়ভার বিরোধী দলের ওপর চাপানোর অপচেষ্টা করছে।
যৌথবাহিনী এবং তাদের সহায়তায় সরকারি দলের সন্ত্রাসীদের দিয়ে বিরোধীদলীয়  নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল।
বিবৃতিতে সংখ্যালঘুদের ওপর অমানবিক ও বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘোষিত সব কর্মসূচি চালিয়ে যেতে খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানান মির্জা ফখরুল।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment