Sporty Magazine official website |

পিরোজপুরে আ. লীগ ও বিএনপির কার্যালয়ে আগুন

Friday, January 10, 2014

Share this history on :
পিরোজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আজ শুক্রবার ভোররাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৮-দলের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকালে বিএনপির দুটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের কর্মীরা এ আগুন লাগান। আজ ভোররাতে শহরের শহীদ ওমর ফারুক সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। পার্শ্ববর্তী হোটেল সিনথিয়ার ভাড়াটে প্রত্যক্ষদর্শী সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভোররাত পৌনে চারটার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেখতে পাই। খবর পেয়ে সোয়া চারটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। পিরোজপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ফারুক হোসেনের ভাষ্য, পেট্রল দিয়ে আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। কার্যালয়ের সামনে একটি খালি বোতল পাওয়া গেছে, যা থেকে পেট্রলের গন্ধ পাওয়া গেছে বলে জানান তিনি। তিনি বলেন, আগুনে ওই কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় চার নেতার ছবিসহ আসবাব পুড়ে গেছে। পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আকরাম হোসেন খান দাবি করেন, ১৮-দলীয় নেতা-কর্মীরাই এ ঘটনা ঘটিয়েছেন। এ অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল বলেন, আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে ১৮ দলের কোনো নেতা-কর্মী জড়িত নন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। আজ সকাল ১০টার দিকে জেলা কারাগারের পাশে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেয় এক দল দুর্বৃত্ত। এতে ওই কার্যালয়ের টিভি, চেয়ার-টেবিল পুড়ে গেছে। এ ছাড়া আগুন ছড়িয়ে পড়ায় জেলা বিএনপির কার্যালয়ের পাশে থাকা আইনজীবী ক্লাবও পুড়ে যায়। এর পর বেলা ১১টার দিকে বলেশ্বর খেয়াঘাট এলাকায় থাকা জেলা কৃষকদলের কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দাবি করেন, আওয়ামী লীগের কর্মীরা এই আগুন দিয়েছেন। আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করেছে। জেলা বিএনপির কার্যালয়ে আগুন নেভাতে যাওয়ার পথে শহরের সাধনা সেতুর কাছে ফায়ার সার্ভিস কর্মীদের বাধা দেয় একদল লোক। পিরোজপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফারুক হোসেন প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কিছু সময় পর র্যাবের সদস্যরা সেখানে পৌঁছে সড়কে বাধা প্রধানকারীদের হটিয়ে দেয়। বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে ছবি তুলতে গেলে ছাত্রলীগের কর্মীরা বেশ কয়েকজন সংবাদকর্মীকে মারধর করেন এবং ৭১ টিভির পিরোজপুর প্রতিনিধির ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক জানান, আওয়ামী লীগের কার্যালয় ও বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় কোনো পক্ষ থেকে মামলা হয়নি।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment