Sporty Magazine official website |

কক্সবাজারে জামায়াত-শিবিরের মিছিলে পুলিশের গুলি : আটক ৬

Tuesday, January 7, 2014

Share this history on :
কক্সবাজার অফিস : কক্সবাজার সদরের ঈদগাঁওতে জামায়াত-শিবিরের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ হয়। এতে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ছয় জামায়াত-শিবিরকর্মীকে গ্রেফতার করেছে।আজ মঙ্গলবার দুপুরে ঈদগাঁও ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী টহলরত রয়েছে। জানা যায়, হরতালের সমর্থনে জামায়াতের একটি মিছিল বাজার হয়ে স্টেশন এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুঁড়ে। এতে উভয়পক্ষে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীদের মতে শিবিরের প্রতিরোধের মুখে পুলিশ পিছু হটলেও কিছুক্ষণ পরে তারা আবার স্টেশন এলাকায় এসে মিছিলকারীদের ওপর হামলা চালায়।ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনজুর কাদের ভুঁইয়া জানিয়েছেন, মিছিলকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় তাদের ছত্রভঙ্গ করতে ১৯ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়েছে। এ সময় ব্যাপক লাঠিচার্জও করা হয়। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment