এ প্রসঙ্গে বিপাশা-হারমানের কাছের একটি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এমন নয় যে জন তাঁর প্রেমিকা প্রিয়া রাঞ্চালকে বিয়ে করেছেন জানার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিপাশা। সম্প্রতি টুইটারে জন তাঁর ভক্তদের সঙ্গে স্ত্রী প্রিয়া আব্রাহামকে পরিচয় করিয়ে দেওয়ার আগেই হারমানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিপাশা।
হারমান অভিনীত ‘ঢিশকিয়াও’ ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের আগস্টে। শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা প্রযোজিত ছবিটি মুক্তি পাওয়ার পর বিয়ের ঘোষণা আসবে হারমান ও বিপাশার পক্ষ থেকে।
বিপাশার বাবা-মা এইচ কে ও মমতা বাসু এরই মধ্যে হারমানের বাবা-মা হ্যারি বাওয়েজা ও পাম্মির সঙ্গে দেখা করে হারমান-বিপাশার বিয়ে নিয়ে কথাবার্তা বলেছেন। মুম্বাইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্স এলাকায় অবস্থিত হারমানের বাড়িতে আলাপ-আলোচনার পর আরও কয়েক দফা দেখা করেছেন হারমান ও বিপাশার অভিভাবকেরা।
এদিকে বিপাশার কাছের একজন বন্ধু বলেন, ‘বিপাশা ও হারমান তাঁদের সম্পর্ক নিয়ে খুবই সিরিয়াস। আমি নিশ্চিত করেই বলতে পারি, এ বছরই বিয়ে করে থিতু হতে চান তাঁরা।’
বিপাশা-হারমান জুটিকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১২ সালের ডিসেম্বরে। বলিউডের অভিনেতা জ্যাকি ভাগনানির জন্মদিনের অনুষ্ঠানে হারমানের গাড়িতে চেপে হাজির হলে বিপাশা-হারমানের সখ্যের খবর চাউর হয়। তার কিছুদিন পরই গোয়ার একটি রিসোর্টে বয়সে দুই বছরের ছোট হারমানের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করেন বিপাশা।
পরবর্তী সময়ে লুকোচুরির আশ্রয় না নিয়ে প্রকাশ্যেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে এ জুটিকে। ‘হামসকলস্’ ছবির শুটিংয়ের কাজে গত বছরের অক্টোবরে লন্ডনে অবস্থান করছিলেন বিপাশা। প্রিয়তমাকে সঙ্গ দিতে হারমান লন্ডনে উড়ে গেলে তাঁদের প্রেমের বিষয়টি শক্ত একটি ভিত্তি পায়।
এদিকে গতকাল ৭ জানুয়ারি ছিল বিপাশার ৩৫তম জন্মদিন। বরাবরের মতো এবারও বিপাশার জন্মদিনে তাঁকে সঙ্গ দিয়েছেন হারমান। মুম্বাইয়ের খার এলাকায় নিজের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিপাশা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বিপাশার বাবা-মা, ছোট বোনসহ বন্ধু ও সহকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত বিপাশার একজন বন্ধু জানিয়েছেন, সন্ধ্যায় শুরু হয়ে গভীর রাত পর্যন্ত আনন্দে মেতে উঠেছিলেন সবাই। শুরুতে টেরেসে এবং পরে অ্যাপার্টমেন্টের ভেতর সবাই মিলে অনেক মজা করেছেন। অনুষ্ঠানের থিম ছিল সাদা ও গোলাপি। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বাধ্যতামূলকভাবে মাথায় টুপি পরতে হয়েছে।
0 comments:
Post a Comment