Sporty Magazine official website |

সালমান-ক্যাটরিনার খোঁজ চলছে বেশি

Sunday, January 26, 2014

Share this history on :
বলিউডের অভিনেতাদের মধ্যে অনলাইনে সবচেয়ে বেশি খোঁজ চলছে ‘দাবাং’খ্যাত ব্যাচেলর তারকা সালমান খানের। গুগল ও ইউটিউবের তথ্য বিশ্লেষণ করে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৪৮ বছর বয়সী সালমান খানকে ভারতের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজ করা হয়। গত বছর গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে এমন ভারতীয় তারকার মধ্যে শীর্ষে ছিলেন তিনি। এর আগে গত বছরের আগস্ট মাসের তথ্য অনুযায়ী, মুঠোফোন অনুসন্ধানেও শীর্ষে ছিলেন তিনি।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার করা এক তালিকায় দেখা গেছে, গুগল ও ইউটিউব অনুসারে সালমান খানের পরে সার্চ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সালমান খানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের নাম। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে অভিনেত্রী কারিনা কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন শাহরুখ খান। পরবর্তী অবস্থানগুলোতে আছেন প্রিয়াংকা চোপড়া, আমির খান, হূতিক রোশন, রণবীর কাপুর ও শহীদ কাপুর।
ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগল প্লাস মিলিয়ে বিশাল এক ভক্ত রাজ্য সালমানের। ফেসবুকে ১০০ কোটির বেশি ভক্ত রয়েছে তাঁর। আর টুইটারে রয়েছে ৫০ লাখেরও বেশি অনুসারী।
ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে সবচেয়ে জনপ্রিয় তারকা সালমান। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে জনপ্রিয়তার দিক থেকে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনকেও পেছনে ফেলেছেন তিনি। সামাজিক ওয়েবসাইট বিশ্লেষক প্রতিষ্ঠান আসতেরি অ্যানালাইটিকস মোট ২৫টি প্যারামিটারে তারকাদের জনপ্রিয়তা বিচার করে দেখেছে বলিউডের তারকাদের মধ্যে সালমান খানকে নিয়েই তাঁর ভক্তরা বেশি চর্চা করেন।
২০১৩ সালে যদিও সালমান খান অভিনীত কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি তারপরও ‘বিগ বস ৭’ উপস্থাপনা করে আলোচনায় ছিলেন তিনি। অবশ্য এ বছর মুক্তি পাবে সালমানের ‘জয় হো’ ও ‘কিক’ নামের দুটি চলচ্চিত্র।
এদিকে, ‘ধুম ৩’ চলচ্চিত্রে আমির খানের সঙ্গে অভিনয় করে ২০১৩ সালে আলোচিত ছিলেন ক্যাটরিনা।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment