Sporty Magazine official website |

সিলেটে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৪

Wednesday, January 8, 2014

Share this history on :
সিলেটের ওসমানীনগরের কুরুয়াবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ বুধবার সকালে মাছ বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালক ও তিনজন যাত্রী নিহত হয়েছেন।
নিহত চারজন হলেন কানাইঘাট উপজেলার উপরপাড়া গ্রামের হাসমত আলী (৩৩), নোয়া গ্রামের ইসলাম উদ্দিন (৩২), জৈন্তাপুরের বাইরগাঁও গ্রামের কবির উদ্দিন (৩৫) ও অটোরিকশাচালক শফিক মিয়া (৩৪)।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আহমদ চৌধুরী জানান, ঘন কুয়াশা ও মহাসড়কের একটি লেন ভাঙার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment