
মহিউদ্দিন চৌধুরীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, মহিউদ্দিন চৌধুরী আজ সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
২০০৭ সালের ২ ডিসেম্বর দুদকের চট্টগ্রামের উপপরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী ২৮ লাখ ২৯ হাজার ২৬৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং এক লাখ ২৩ হাজার ৪৯১ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ২০ নভেম্বর দুদকের উপপরিচালক মোজাম্মেল হোসেন খান তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
পরে মামলার সাক্ষ্যগ্রহণ চলা অবস্থায় মহিউদ্দিন চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। গত বছরের ২৭ নভেম্বর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন আদালত। জামিনে থাকা মহিউদ্দিন চৌধুরীর গতকাল নিম্ন আদালতে আত্মসমর্পণের কথা ছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়।
0 comments:
Post a Comment