Sporty Magazine official website |

সোনারগাঁয়ে সন্দেহভাজন তিনজন আটক

Tuesday, January 28, 2014

Share this history on :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রকে অপহরণের পর হত্যার ঘটনায় গতকাল সোমবার তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
শাকিনের লাশ গত রোববার উদ্ধারের পর রাতেই তার দাফন সম্পন্ন হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সকালে কাঁচপুরের সনমান্দি এলাকা থেকে শাকিনের সৎভাই পারভেজ, দুলাভাই জাহাঙ্গীর হোসেন ও জাহাঙ্গীরের ভাই শাহ আলীকে আটক করেছে পুলিশ। শাকিনের অভিভাবকদের সঙ্গে এলাকার কয়েকজনের জমি নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে শিশুটিকে হত্যা করা হয় বলে এলাকাবাসী ধারণা করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক শিকদার জানান, অপহরণকারীদের চিনে ফেলায় তাকে হত্যা করা হতে পারে।
শাকিনের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান বলেন, ‘বিদ্যালয় থেকে দুটি শিশুকে অপহরণ ও পরে নির্মমভাবে হত্যার ঘটনায় আমরা মর্মাহত। হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার মানববন্ধন ও পরদিন বৃহস্পতিবার নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হবে।’
এসআই আবদুল হক জানান, জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তিনজনকে আটক করা হয়েছে।
মুক্তিপণের দাবিতে গত মঙ্গলবার ওমর আলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (১৩) ও শাকিন আলমকে (৯) কাঁচপুর থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। জাহিদুল সপ্তম ও শাকিন তৃতীয় শ্রেণীতে পড়ত। বুধবার জাহিদুল ও রোববার শাকিনের লাশ উদ্ধার করা হয়।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment