Sporty Magazine official website |

তুরাগ দূষণের দায়ে তিন কোটি টাকা জরিমানা

Wednesday, January 29, 2014

Share this history on :
অপরিশোধিত তরল বর্জ্যের মাধ্যমে তুরাগের পানি ও পরিবেশদূষণের দায়ে তিনটি কারখানাকে দুই কোটি ৭৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বর্জ্য পরিশোধন যন্ত্র ইটিপি না থাকা, ত্রুটিপূর্ণ ইটিপি ব্যবহার ও পরিবেশ ছাড়পত্র নবায়ন না করার দায়ে কারখানাগুলোকে এ জরিমানা করা হয়।
২৮ জানুয়ারি ‘দূষিত তুরাগে মুসল্লিদের ভোগান্তি’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার গাজীপুরে টঙ্গীর শিলমুন এলাকার ক্যানকুন ওয়াশিং প্লান্টকে পরিবেশ ছাড়পত্র ও ইটিপিবিহীন কারখানা পরিচালনার দায়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।
ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনার দায়ে ঢাকার সাভারের তেঁতুলা এলাকায় রাকেফ অ্যাপারেল ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর গাজীপুরের কালিয়াকৈরের উলুসারা এলাকায় ডং বাং ডায়িং লিমিটেড কারখানার পরিবেশ ছাড়পত্র সময়মতো নবায়ন না করা, বছরে চারবার তরল বর্জ্যের নমুনা বিশ্লেষণের প্রতিবেদন পরিবেশ অধিদপ্তরে জমা না দেওয়া ও ত্রুটিপূর্ণ ইটিপি ব্যবহারের দায়ে দুই কোটি ৭১ লাখ টাকা জরিমানা করা হয়। এসব কারখানার অপরিশোধিত তরল বর্জ্য নালার মাধ্যমে তুরাগ নদে ফেলা হচ্ছিল। কারখানার মালিক তাঁদের দোষ স্বীকার করে ভবিষ্যতে পরিবেশ ছড়পত্র নিয়ে ও ত্রুটিপূর্ণ ইটিপি ব্যবহার না করার অঙ্গীকার করেন। 
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর বলেন, কারখানাগুলো থেকে নির্গত তরল বর্জ্য পার্শ্ববর্তী জলাভূমি, খাল-বিল হয়ে তুরাগ নদে গিয়ে এলাকার ভূমি, জলাভূমি ও নদের জীববৈচিত্র্য ও জলজ প্রাণীর মারাত্মক ক্ষতিসাধন করছে। এতে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে বিশ্ব ইজতেমায় আসা অনেক মুসল্লি নদের পানি ব্যবহার করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment