নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমাদের জোট আছে, জোট থাকবে। আওয়ামী লীগ স্বৈরাচারের সাথে ঘর করতে পারলে আমাদের দোষ কোথায়।বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৭৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এ আলোচনা সভার আয়োজন করে।
ফারুক বলেন, গত সাত বছর যাবত ক্ষমতার বাইরে আছি, দরকার হলে আরো কিছু দিন অপক্ষো করব। তবে ক্ষমতায় আসলে নির্যাতনকারীদের বিচার করা হবে।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নুরি আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জেনারেল (অব:) মাহবুবুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানসহ মহিলা দলের মহানগর নেত্রীরা।

0 comments:
Post a Comment