Sporty Magazine official website |

তৃতীয় বারের মতো মন্ত্রী হচ্ছেন মুজিবুল হক

Saturday, January 11, 2014

Share this history on :
নতুন সরকারের মন্ত্রীসভায়ও স্থান পাচ্ছেন কুমিল্লা জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, রেলপথ ও ধর্ম মন্ত্রী মুজিবুল হক মুজিব। গতকাল শনিবার রাতে মন্ত্রী পরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা তাঁকে ফোন করে শপথ নেয়ার অনুরোধ জানিয়েছেন। মুজিবুল হক মুজিবসহ নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা রোববার বিকেল সাড়ে ৩টায় শপথ নিবেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের একথা জানান। এ নিয়ে তৃতীয় বারের মতো মন্ত্রী হতে যাচ্ছেন সাধারণ কৃষক পরিবারের সন্তান মুজিবুল হক মুজিব। এর আগে তিনি মহাজোট সরকারের রেলমন্ত্রী ছিলেন। ছিলেন নির্বাচনকালীন মন্ত্রীসভায় রেল ও ধর্ম মন্ত্রী। এবার আওয়ামীলীগ সরকারের নতুন মন্ত্রীসভাও তিনি স্থান পেলেন। বিদায়ী রেলপথ ও ধর্মমন্ত্রী মুজিবুল হক মুজিব জানান, শনিবার রাতে তাঁকে ফোন করে শপথ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন জানান, প্রধানমন্ত্রী যে তালিকা দিয়েছেন রাষ্ট্রপতি তা অনুমোদন করেছেন। শপথের পরপরই মন্ত্রী ও উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হবে। তিনি বলেন, “রোববার নতুন মন্ত্রিসভার শপথের আগে যারা মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা ছিলেন, তাদেরকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হবে। এরপর প্রধানমন্ত্রী নতুনভাবে তার উপদেষ্টা নিয়োগ দেবেন।” তিনি আরো জানান, বঙ্গভবনের এ শপথ আয়োজনে এক হাজারের বেশি অতিথি থাকবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিসভায় সদস্য কত জন হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগেরও কেউ কেউ থাকবেন, নতুন হিসেবেও কেউ কেউ থাকবেন।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নতুন সরকার যে ধরনের আকৃতি হয় সে ধরনেরই হবে। এবার দু’একজন উপমন্ত্রী থাকবেন।”
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment