Sporty Magazine official website |

কুমিল্লায় ছুরিকাঘাতে আ.লীগ নেতা খুন

Saturday, January 4, 2014

Share this history on :
কুমিল্লা সদর দক্ষিণে তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মক্রম আলী নামে এক আওয়ামীলীগ নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার জগতপুর নামকস্থানে এ ঘটনা ঘটেছে। নিহত মক্রম আলী পেরুল উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ভূশ্চি তদন্ত কেন্দ্রের ইনচার্জ হারুনুর রশিদ জানান, বৃহস্পতিবার রাতে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে লাকসাম যাওয়ার পথে মক্রম আলীর ভাগীনা আজাদের অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় জগতপুর গ্রামের রাসেল ও জাকির। খবর পেয়ে রাত এগারটায় আজাদের মামা পেরুল উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ছোট হারগিলা গ্রামের মৃত নজির আহমেদের পুত্র মক্রম আলী (৫১) জগতপুর গ্রামে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তর্ক বির্তকে জড়িয়ে পড়ে। এ সময় রাসেল মক্রম আলীকে কোমড়ের নীচে ছুরিকাঘাত করলে ব্যাপক রক্ত ক্ষরণের ফলে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment